ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বরিশাল: আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হেমায়েত সিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন-রাজনৈতিক মামলার আসামি হেমায়েত সিকদারকে ৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে থানা পুলিশ অভিযান চালিয়ে পয়সা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
ওসি আরো জানিয়েছেন-গ্রেপ্তারকৃত হেমায়েত সিকদারকে আদালতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, হেমায়েত সিকদার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি (হেমায়েত) পয়সা গ্রামের মৃত আব্দুল মান্নান সিকদারের ছেলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৫   ৩০১ বার পঠিত  |