![]()
ময়মনসিংহ: ফুলপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারুফ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর ) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই মারা যান মারুফ।নিহত মাহমুদুল হাসান ওরফে মারুফ পাঠান উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনুয়াকান্দা পাঠানবাড়ীর নুর ইসলাম পাঠানের ছেলে।
জানা গেছে বুধবার সন্ধ্যায় মারুফ ফুলপুর থেকে সিংহেশ্বর বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুলপুর উপজেলার আনোয়ার খিলা চেরাগ আলী রাইস মিল এলাকায় পৌঁছালে শেরপুরগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি জানান বাসের ধাক্কায় মারুফ ঘটনাস্থলেই মারা যান।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১০:৪৯ ১৯৫ বার পঠিত | ● নিহত ● ফুলপুর ● সড়ক