ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ১৮৯০জন কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

কাঁঠালিয়ায় ১৮৯০জন কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫


 কাঁঠালিয়ায় ১৮৯০জন কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ
ঝালকাঠি: কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায়  কাঁঠালিয়ায় ২০২৫-২৬অর্থ বছরের রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম। বিতরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা তাসরিন, সমাজসেবা অফিসার সুব্রত কুমার দেবনাথ, পল্লী উন্নয়ণ অফিসার দিপংকর চন্দ্র শীল ও কৃষক প্রতিনিধি মো. আবদুল মালেক তালুকদার প্রমূখ।
সভাশেষে উপজেলার ৬ ইউনিয়নের ১৮শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তি কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:১৫   ২৮৮ বার পঠিত  |