ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » সেচ্চাশ্রমে মসজিদের রাস্তা সংস্কার

সেচ্চাশ্রমে মসজিদের রাস্তা সংস্কার


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


সেচ্চাশ্রমে মসজিদের রাস্তা সংস্কার

কুড়িগ্রাম: উলিপুরে সেচ্ছাশ্রমে মসজিদের রাস্তা সংস্কার করল মুসল্লি ও গ্রামবাসি। ৩১ অক্টোবর (শুক্রবার) ব্যাপারী পাড়া নুতন চরের গ্রামের মুসল্লিরা এক জোট হয়ে প্রায় হাফ কিলোমিটার বন্যায় ভেঙ্গে যাওয়া মসজিদের রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে।
জানা গেছে,উপজেলার ব্রম্মপুত্র নদী বেষ্টিত বেগমগন্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্যাপারী পাড়া নুতন চর বাইতুল মামুর জামে মসজিদে যাওয়ার এক মাত্র রাস্তাটি বন্যায় ভেঙ্গে যায়। ফলে বর্ষার সময় নৌকা দিয়ে মসজিদে নামাজ পড়তে যেতে হয়। রাস্তাটি সংস্কারের জন্য ইউএনও কাছে আবেদন করেন মসজিদ কমিটি। কিন্ত সরকারী ভাবে রাস্তাটি সংস্কার না করায় গ্রামবাসি ও মুসল্লিরা এক জোট হয়ে সেচ্চাশ্রমে রাস্তার সংস্কারের কাজ শুরু করেন।
ওই মসজিদের ইমাম মো.লুৎফর রহমান বলেন, গত জুম্মায় তিনি রাস্তাটি সেচ্চাশ্রমের মাধ্যমে সংস্কারের ঘোষনা দেন। সেই ঘোষনা মোতাবেক আজ ফজরের নামাজ পড়ে রাস্ত্ািটতে মাটি ফেলার কাজ শুরু করলে গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা এতে যোগ দেয়। ইমাম সাহেব বলেন, নিজের কাজ নিজে করতে কোন লজ্জা নাই।
মুসল্লি আজিজল হক(৭০)বলেন, চিয়ারম্যান, মিমবারক কত কইলাম হামারা মসজিদোত যাওয়ার পারি না আস্তাটা বাদি দেও কাইও কথা হুনল না। এ্যলা হামরা নিজেরায় এক জোট হয়া আস্তা ভাল করমো। শিক্ষার্থী টিটু মিয়া বলেন,বাপ দাদারা কাজ করছে দেখে আমিও তাদের সাথে কাজ করছি। কাজও হবে সোয়াবও হবে। তাছাড়া ওই রাস্তা দিয়ে আমাদের স্কুলে যেতে হয়।
ওয়ার্ড মেম্বার মো.শফিকুল ইসলাম বলেন, সরকারী ভাবে রাস্তাটি সংস্কারের চেষ্টা করেছি। কিন্ত কোন ব্যবস্থা করতে পারিনি আজ এলাকার মুসল্লিরা সেচ্চা শ্রমে রাস্তার কাজ করছে।

বেগমগন্জ ইউপি চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন,মসজিদ কমিটির আবেদনে সুপারিশ করেছি। কিন্ত এখনও কোন প্রকল্প আসেনি। তবে শুনলাম মুসল্লিরা রাস্তাটি মেরামত করছে। শুনে ভাল লাগল, লজ্জাও পেলাম আমি পারিনি, তা ওরা করে দেখাল।
উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. ফিজানুর রহমান বলেন, নুতন বরাদ্ধ পেলে রাস্তাটি পরিদর্শন করে সংস্কার করা হবে।
ফটোশফ খারাপ ক্যাপশন দেয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৫৪   ৩০৮ বার পঠিত  |