![]()
ভোলা: চরফ্যাসনের ধান খেতে দেয়া কৃষকের ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যার আগে ওমরপুর ইউনিয়নের তেলখালি ব্রিজ সংলগ্ন এঘটনা ঘটে। আস্মিক দুই শিক্ষার্থীর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।সন্তানদের মৃত্যুর শোকে বিহব্বল গোটা পরিবার।
নিহতরা হলেন-ওমরপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) ও আলিগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।মো. জিহান (১৫) একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিনের ছেলে ও চরফ্যাসন টিভি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম নামের এক কৃষক তার ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছিলেন। সোমবার সন্ধ্যার আগে ওই দুই শিক্ষার্থী প্রাইভেট পড়ে ধান খেতের আইল দিয়ে বাড়ি ফেরার পথে কৃষকের দেয়া বৈদ্যুতিক ফাঁদের ছেঁড়া তারে জড়িয়ে তারা গুরুতর আহত হন। পরে পথচারী ও অপর কৃষকরা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
চরফ্যাসন থানার ওসি মো.মিজানুর রহমান হাওলাদার জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৮:২৬ ১০৩ বার পঠিত | ● চরফ্যাসন ● মৃত্যু ● শিক্ষার্থী