![]()
বরিশাল-১ আসন: বিএনপি’র মনোনয়ন পুর্ন বিবেচনার দাবিতে আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বী সম্পাদায়ের আয়োজনে গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের থানার গেটে সনাতন ধর্মাবলম্বী অসংখ্য হিন্দু নারী পুরুষ জরো হয়ে বরিশাল-১আসনের বিএনপি ঘোষিত প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বরিশাল-১ আসনের সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনকে দেওয়া মনোনয়ন পুর্ন বিবেচনার দাবি জানান।
পরে নেতা কর্মিরা আগৈলঝাড়া থানা গেটের সামনে সদর রোডের তিন দিকে হিন্দু সম্পদায়ের ব্যানারে দির্ঘক্ষন মানব বন্ধন কমসুচি পালন করে।
পরে বিএনপি’র নেতা কর্মিরা উপজেলা সড়ক দিয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সুবহানের পক্ষে মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে বক্তব্য রাখেন বাকাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, রাজিহার ইউনিয়ন যুগ্ন সম্পাদক রবীন্দ্র নাথ গাইন ও দ্বীলিপ ঘটক, রত্নপুর ইউনিয়নের যুগ্ন সম্পাদক অমল বাড়ৈ।
আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা অর্পন ভাবুক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, অসিম জয়ধর, হাসি মধু, শিখা রানী, পমিলা মধু, দেলোরা মধু,
এ সময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র নেতা মোঃ ফিরোজুর রহমান লালু, মোঃ রাশেদুল ইসলাম টিটন মোঃ মাহাবুবুর রহমান ও মোঃ শোভন রহমান মনিরসহ পমুখ।
এসময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের দৃস্টি আর্কশন করে বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনয়ন পুন বিবেচনা করে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহানকে দেওয়ার দাবী জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৫:৪১ ৫৯ বার পঠিত | ● আগৈলঝাড়া ● বরিশাল-১ আসন ● মানববন্ধন