ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে জাল দলিল তৈরির দায়ে একজনের কারাদণ্ড

বাউফলে জাল দলিল তৈরির দায়ে একজনের কারাদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


বাউফলে জাল দলিল তৈরির দায়ে একজনের কারাদণ্ড

পটুয়াখালী: বাউফলে নকল স্ট্যাম্প ব্যবহার করে জাল দলিল ও দাখিলা তৈরির অপরাধে তারিকুল ইসলাম (২৫) নামে একজনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলুর নেতৃত্বে সাবরেজিস্ট্রি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় মোঃ ইব্রাহিম (৩১) নামে এক হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৩   ১২৭ বার পঠিত  |