![]()
পাবনা: সুজানগরে মিলন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রাইশিমুল গ্রামের রাস্তার পাশে সুজানগর-চিনাখড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এক যুবকের মরদেহ রাস্তার পড়ে থাকতে দেখে স্থানীয়রা,পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মিলন হোসেন (৩৬) জেলার সাঁথিয়া উপজেলার হৈজোড় গ্রামের আব্দুল জলিলের ছেলে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর কিভাবে মৃত্যু হয়েছে তা বিস্তারিত জানানো যাবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৮ ১০৫ বার পঠিত | ● উদ্ধার ● মরদেহ ● যুবক ● সুজানগর