![]()
ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর- ৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, আওয়ামী লীগের সবাই খারাপ না, যারা খারাপ তারা পালিয়েছে’। ‘আবার কেউ গর্তে লুকিয়ে আছে’। ‘যারা ভালো কাজ করবেন, তারা আমার সাথে থাকুন। ‘আমি আপনাদের সত্যিকারের উন্নয়ন দিব’।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির এক উঠান বৈঠক ও যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি বাবুল বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুর বিভাগ ঘোষনা করা হবে’। ‘ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে’। ‘মহিলা ডিগ্রী কলেজকে জাতীয় করন করা হবে’।
এর আগে তাকে ফুল দিয়ে বরণ করেন আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মীরা। এসময় ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মীরু মুন্সীর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মীরা উঠান বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে একাত্মতা ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামূজ্জান মিঠু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন মোল্লা, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লাভলু ফকিরসহ শতাধিক নেতাকর্মী।
সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামূজ্জান মিঠুর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম পলাশ মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪১ ১৭১ বার পঠিত | ● আসন ● ফরিদপুর-৪ ● বিএনপি ● ভাঙ্গা ● শহীদুল ইসলাম বাবুল