ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে বসতঘরে আগুন, আসেনি ফায়ার সার্ভিস

নাসিরনগরে বসতঘরে আগুন, আসেনি ফায়ার সার্ভিস


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


নাসিরনগরে বসতঘরে আগুন, আসেনি ফায়ার সার্ভিস

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্রামে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে এগিয়ে এলো গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা চাপড়তলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্রামের রহমত আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রহমত আলীসহ পরিবারের সবাই মাঠে ধান নিয়ে ব্যস্ত ছিলেন। এমন সময় খবর আসে—বাড়িতে আগুন লেগেছে। ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শী উসমান গনি বলেন, “রহমত আলীর পাশের বাড়ি আমাদের। হঠাৎ আগুন দেখতে পাই। পরে সবাই মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের গ্রামে গাড়ি আসে না। রাস্তা নেই, যোগাযোগের কোনো মাধ্যমও নেই। তাই কেউ ফায়ার সার্ভিসকে খবর দিতে পারিনি।’”

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ঘরের মালিক রহমত আলী বলেন, “ঘরের ভিতরে ফ্রিজ, টিভি, কাপড়চোপড়সহ সব আসবাবপত্র পুড়ে গেছে। তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।”

এ বিষয়ে নাসিরনগর উপজেলা ফায়ার ফাইটার মনিরুজ্জামান দিপু বলেন, “আমাদেরকে কেউ আগুনের বিষয়ে জানায়নি। খবর পেলে অবশ্যই আমরা ঘটনাস্থলে যেতাম।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:১৩   ৮৩ বার পঠিত  |