![]()
ময়মনসিংহ: “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি”স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজনে বুধবার সকালে বর্ণনাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) জাকির হোসাইন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃ ফরহাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়েশা আখতার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম প্রমূখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩০:০০ ৫০ বার পঠিত | ● জাতীয় প্রাণিসম্পদ ● তারাকান্দা ● সপ্তাহ