ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর তোরণ পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর তোরণ পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


    ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর তোরণ পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

    ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে।

    বুধবার (২৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের বাড়ির সংলগ্ন এলাকায় নির্মিত এ তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয়ার একটি ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় ও রিক্সা প্রতিকের প্রার্থীর পক্ষে সংগঠনটির সূত্র জানায়, বেশ কিছুদিন পুর্বে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা- গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় একটি তোরণ নির্মাণ করেন। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। এসময় পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর তা জানাজানি হয়।

    এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এগুলো করে ইসলামি অনুসারী দল খেলাফত মজলিসকে দমিয়ে রাখা যাবে না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করার দাবি জানান তিনি।

    অগ্নি সংযোগের ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    এন/ আর

    বাংলাদেশ সময়: ২০:৩৫:০৫   ১৮০ বার পঠিত  |