ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার

পিরোজপুর: অপহরনপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পতলাক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ৩টা দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের আলী আক্কাস শেখের ছেলে মো. ফেরদৌস শেখ। তিনি ২০১৯ সাল থেকে পলাতক রয়েছেন।

র‌্যাব সূত্রে জানাযায়, ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলে মহামান্য আদালত তার যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকা এর সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ পূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফেরদৌস শেখকে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক হতে গ্রেফতার করেন।

বরিশাল র‌্যাব-৮, সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারী সহ অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব-৮ কাজ করে যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:৩৫   ৫৪ বার পঠিত  |