ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » নাজিরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী

নাজিরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


নাজিরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী

পাবনা: সুজানগর উপজেলার নাজিরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নাজিরগঞ্জ ফুটবল ক্লাবের আয়োজনে বুধবার বিকেলে নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পরে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেন,আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না।

যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে পর্যাপ্তখেলার মাঠের ব্যবস্থা করা হবে।অনুষ্ঠানে সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আব্দুস সালাম,অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম।

নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক মিজানুর রহমান খোকন ও বাদশা খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিএনপি নেতা হারুন অর রশিদ হাজারি, আব্দুল ওহাব সিকদার, আবুল কালাম মিয়া, সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের শিক্ষক আব্দুর রশিদ মন্ডল, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ টিটু, নজরুল সিকদার, টিপু সুলতান, যুবদল নেতা জাহিদ মিয়া, সিরাজ খান, আলম শেখ , স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শফি ও রুবেল মোল্লা, আয়োজক কমিটির অন্যান্যদের মধ্যে তরিকুল ইসলাম রনি, আশিকুল ইসলাম, কেরামত আলী, ইমরোজ মিয়া, তৌফিক হাসান, সুমন মন্ডল, মোহাম্মদ আলী জিন্নাহ, আকিব মন্ডল, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:০৮   ৯৩ বার পঠিত  |