ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পুকুরে ডুবে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু

পুকুরে ডুবে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫


পুকুরে ডুবে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু

ভোলা: লালমোহন উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোসা. মালা আক্তার নামে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মালা আক্তার চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোল্লা গ্যারেজ এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।
জানা গেছে, প্রায় এক মাস আগে মায়ের সঙ্গে লালমোহনে অবস্থিত খালার বাড়িতে বেড়াতে আসে কিশোরী মালা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যায় মালা। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। সাঁতার না জানায় পানি থেকে আর তীরে উঠতে পারেনি কিশোরী মালা।

পরে আরিফ নামে এক প্রতিবেশী মালাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাকচিৎকার দেন। তার চিৎকার শুনে স্বজনরা গিয়ে কিশোরী মালাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক মালার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৪৫   ১০৫ বার পঠিত  |