ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে অর্থদণ্ড

ভূঞাপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে অর্থদণ্ড


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


 ভূঞাপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে অর্থদণ্ড

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজারে শনিবার (২৯ নভেম্বর) অসুস্থ গরু জবাই করার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার নিকরাইল ইউনিয়নের যমুনাসেতু এলাকার পাথাইলকান্দী বাজারে অসুস্থ গরু জবাই করে ৬০০-৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রয় করা হচ্ছিল। অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত আশরাফুল ইসলামকে (২৭) পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে পুনরায় অন্য কোথাও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। অসুস্থ গরু মাংসগুলো ফেলে দেয়া হয়।

এ সময় ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন জনাব মোঃ আবু তাহের, থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৩   ৭৪ বার পঠিত  |