ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

উলিপুরে সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


উলিপুরে সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

কুড়িগ্রাম: উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উলিপুরের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎তিনি আরও বলেন, একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

‎এ সময় বক্তব্য রাখেন- উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমী, সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্ত, সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, আসলাম উদ্দিন আহমেদ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১৬:১৪   ১৩০ বার পঠিত  |