ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে ইটভাটায় অভিযান,২ লাখ টাকা জরিমানা

নাসিরনগরে ইটভাটায় অভিযান,২ লাখ টাকা জরিমানা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


নাসিরনগরে ইটভাটায় অভিযান,২ লাখ টাকা জরিমানাব্রাহ্মণবাড়ীয়া: জেলার নাসির নগর উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা জরিমানা। রবিবার ৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ফান্দাউকে রিপন ব্রিক ফিল্ডকে অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

একই সময় রিপন ব্রিক ফিল্ড ইটভাটাকে পাশের জমি থেকে জেলা প্রশাসকের অনুমতি ব্যতিব়্যাকে আবাদযোগ্য জমির উপরের স্তর অংশ কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেন।সর্বমোট ২ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

উক্ত অভিযানটি পরিচালনা করেন নাসির নগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাহেল আহমেদ। অভিযানটিকে সহযোগিতা করেন উপজেলা থানা পুলিশ আনসার বাহিনীর সদস্যরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:১৫   ১১৩ বার পঠিত  |