ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিএনপি নেতা মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের গভীর শোক

হাতিয়ায় বিএনপি নেতা মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের গভীর শোক


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


 হাতিয়ায় বিএনপি নেতা মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের গভীর শোক

নোয়াখালী: হাতিয়ায় বিএনপির নেতা মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেমবার  (০৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক এমডি. মো: তৈয়বুল ইসলাম টিপুর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মাইন উদ্দিন মিয়া হাতিয়া পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও তার পরিবারবর্গ এবং নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি হাতিয়া পৌরসভার ০৫ নং ওয়ার্ড বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।

​মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

​এদিকে, বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম পৃথক শোকবার্তায় মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

​তিনি বলেন, “মরহুম মাইন উদ্দিন মিয়া জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ। তার মৃত্যুতে হাতিয়া পৌরসভার ০৫ নং ওয়ার্ড বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫০   ৮০ বার পঠিত  |