ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সুজানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


 সুজানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পাবনা:দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য-গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়ার সভাপতিত্বে ও সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মো.ফাইম উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান । দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে মানিক ও সাদিয়া কুদ্দুস প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পদে পদে বাধাগ্রস্থ করে, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে । তাই দুর্নীতি প্রতিরোধ করতে হবে । একই সাথে দুর্নীতি গ্রস্থ ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করতে হবে। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, রেজাউল করিম ও জহুর আহমেদ সরকার নিক্সন, বিশিষ্ট ব্যবসায়ী হারুন মন্ডল, যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান, হাফেজ হাসিবুল, ব্যবসায়ী রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:২৬:৪৭   ৬০ বার পঠিত  |