![]()
ঠাকুরগাঁও: ‘যাদের কিছু নেই-যাদের কেউ নেই, তাদের সাথে আমরা, মানবাধিকার আমাদের নিত্য দিনের অপরিহার্য’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় বে-সরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমন্টে এসোসিয়েশনের (সিডিএ) আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) এনএম ইশফাকুল কবীর, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন ও সিডিএ ইউনিট ম্যানেজার মমতা ঘোষ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১৮:৫৭ ৪৮ বার পঠিত | ● আন্তর্জাতিক ● দিবস ● পীরগঞ্জ ● মানবাধিকার