ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


 কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
গাজীপুর: কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার প্রতিপাদ্য বিষয় ছিল ‘ নারী ও কন্যার

প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র‌্যালিটি উপজেলা এসে শেষ হয়।
পরে উপজেলা পষিদ সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। জাতীয় মহিলা সংস্থার উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত প্রমুখ।
দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম হন সেন্ট মেরীস গালস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অনিন্দিতা নন্দিনী হালদার, দ্বিতীয় পুরস্কার পান কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী তানহা শেখ এবং তৃতীয় হয়েছে সেন্ট মেরীস গালস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী প্লাবনী জেনিফার রোজারিও।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইশরাত জাহান, উপজেলা সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নাহিদা খাতুন, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন কর্মকর্তা বহিৃ শিখা রায়, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:২৩:১৬   ৩৮ বার পঠিত  |