![]()
পিরোজপুর: কাউখালীতে বুধবার (১০ডিসেম্বর) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত পরিবেশন করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিষয়ের সহকারী অধ্যাপক এটিএন তারকা মৃদুলা সমাদ্দার।
এ সময় বক্তব্য রাখেন,কাউখালী মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক কুমকুম ভট্টাচার্য, কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সন্তোষ কুমার এদবর, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী ছায়া সমাদ্দার, মাহফুজা খাতুন, চায়না মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৭:০৯ ৪৮ বার পঠিত | ● কাউখালী ● দিবস ● বিশ্ব মানবাধিকার