![]()
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো।
তারই ধারাবাহিকতায় দোহার উপজেলায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয়তাবাদী বিএনপি নেতাকর্মিরা আনন্দ মিছিল বের করেন। এ সময়ে গনমিছিলটি উপজেলার করমআলীর থেকে রতন চত্তর হয়ে থানার মোড়ে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি ও পৌরসভার নেতৃবিন্দরা।
প্রধান নির্বাচন কমিশনারের তথ্য মতে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যাচাই-বাছাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঘোষণা করা হয়।
আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন।
উপজেলা নির্তবাচন কর্মকর্তা দিন মোহাম্মদ রাসেল জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত রয়েছি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এই সময় থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে পারবেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৪:২২ ৯৫ বার পঠিত | ● ঘোষনা ● তফসিল ● দোহার ● বিএনপির গণ-মিছিল