ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পড়া না পারায় শিশু শিক্ষার্থী রক্তাক্ত জখম

কাঁঠালিয়ায় পড়া না পারায় শিশু শিক্ষার্থী রক্তাক্ত জখম


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


 কাঁঠালিয়ায় পড়া না পারায় শিশু শিক্ষার্থী রক্তাক্ত জখম

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পড়া না পারায় টেবিলের ওপর আঘাত করে মীম আক্তার নামের নয় বছরের তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থী রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে গৃহ শিক্ষক হাসিব মীরের বিরুদ্ধে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শিশুর পরিবারের লোকজন মারধর করেছে অভিযুক্ত শিক্ষককে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শিশু মীমের বাড়ি পার্শ্ববর্তী রাজাপুর উপজেলায়। সে আবুল কালাম আজাদের মেয়ে। নানা বাড়িতে থেকে একটি নুরানী মাদ্রাসায় পড়াশোনা করছে মীম।
শিশুর আত্মীয় স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার আওরাবুনিয়া গ্রামের বাসিন্ধা রফিকুল ইসলাম বাবুলের মেয়ের ঘরের নাতনী মীম আক্তার নানা বাড়িতে থেকে একটি নুরানী মাদ্রাসায় পড়াশোনা করে। একই বাড়ির গৃহশিক্ষক হাসিবুর রহমান মীরের কাছে মীমসহ কয়েকজন প্রাইভেট পড়ে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রাইভেট পড়ার সময় পড়া না পারার কারণে মীমকে মারধর করেন শিক্ষক হাসিব। এতে তার নাক ফেটে রক্তাক্ত জখম হয়। ওই শিক্ষার্থীর কান্নায় তার আত্মীয় স্বজন ছুটে এসে শিক্ষক হাসিবকে মারধর করে। শিক্ষক হাসিব মীর জানান, পড়ানোর সময় অন্য শির্ক্ষাথীকে শাসন করার সময় মীম আহত হয়। তিনি ইচ্ছে করে মিমকে আঘাত করেননি। অথচ মীমের আত্মীয় স্বজন তাকে মারধর করেছে। থানার ওসি নাসের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:০৯:২৬   ৫৪ বার পঠিত  |