ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জোরপূর্বক ভূমি থেকে উচ্ছেদ ও সন্ত্রাসী হামলা

হাতিয়ায় জোরপূর্বক ভূমি থেকে উচ্ছেদ ও সন্ত্রাসী হামলা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


হাতিয়ায় জোরপূর্বক ভূমি থেকে উচ্ছেদ ও সন্ত্রাসী হামলা

নোয়াখালী: হাতিয়ায় জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। সোমবার বিকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল আজিজ আজাদ জানান, তিনি ২০১৮ সালে বৈধভাবে ৪০ ডিং জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু সোমবার সকালে বাড়িতে আমার গাছ কাটার সময় হঠাৎ আব্দুল রহমান, বাহার, জাহের, মঞ্জু, রিয়াজসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, “তারা আমাকে বলে এই জমি আমাদের, তুমি আজই বাড়ি ছেড়ে চলে যাও। কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে ও আমার স্ত্রী মারজানকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা করে তারা। আমাদের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে গুরুতর আহত করে। এসময় আমি আমার স্ত্রী ছেলে মেয়েসহ আমার পরিবারের ৬ জন সদস্য মারাত্মকভাবে আহত হয়।
এ সময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ করেন তিনি।
আহতদের প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আজিজ আজাদ। তিনি বলেন, “আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আরও হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৪   ৫৩ বার পঠিত  |