ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে পতাকা বিতরণ

তারাকান্দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে পতাকা বিতরণ


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


 তারাকান্দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে পতাকা বিতরণ

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সালেহীন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।

বক্তারা বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামকে বিজয়ের মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের মাঝে জাতীয় পতাকা বিতরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

জানা গেছে,উপজেলা ১৪১ টি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্কুল, কলেজ,মাদ্রাসা ও সরকারি দপ্তরে পতাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের কাছ থেকে পতাকা গ্রহণ করেন উপস্থিত শিক্ষকরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৯:১৯   ৭২ বার পঠিত  |