ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
গাজীপুর: কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কাজী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ভূইয়ান, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলার কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলার নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম নিজ হাতে তাদের মাথায় টুপি পরিয়ে সম্মান জানান। সবাইকে একটি করে সাদা গেঞ্জি উপহার দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৫   ১০০ বার পঠিত  |