ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিজয় র‍্যালি

বাউফলে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিজয় র‍্যালি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


বাউফলে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিজয় র‍্যালি

পটুয়াখালী- ২: বাউফল বিএনপির সাবেক এমপি ও বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সাবেক এই এমপির বাংলাবাজারস্থ বাসভবনের সামনে থেকে র‍্যালিটি বের হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এরপর স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজয় মিছিলে বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জনাব তসলিম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, সাবেক এমপির পুত্র রাইয়ান আকাশ তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:০৬   ৯৫ বার পঠিত  |