![]()
বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত. মজিবর সেরনিয়াবাতের ছেলে গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.রফিকুল সেরনিয়াবাত(মারুফ) ও রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত.অনিল চন্দ্র বিশ্বাসের ছেলে রত্নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অরবিন্দু বিশ্বাসকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুরের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মামলা করেন, যার নং-৫। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রফিকুল সেরনিয়াবাত(মারুফ) ও অরবিন্দু বিশ্বাসকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৬:৫১ ১৬৪ বার পঠিত | ● আওয়ামীলীগ নেতা ● আগৈলঝাড়া ● গ্রেফতার ● সভাপতি ● স্বেচ্ছাসেবকলীগ