ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

ঝালকাঠি: কাঠালিয়ায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সংর্বধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা মৃক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরে আহ্বায়ক মো. ফজলুল হক মৃধা, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মানসুর হাওলাদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মো. মতিয়ার রহমান, আলতাফ হোসেন মৃধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন অপু প্রমুখ।
এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী সহ সর্বস্তরের জনসাধারন এসময় উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:২০   ১০৭ বার পঠিত  |