![]()
নোয়াখালী: হাতিয়ায় রাশেদ উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাতিয়া পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাশেদ উদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মরহুম জাকির হোসেনের ছেলে। তিনি একই ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা জানান, মো. রাশেদ উদ্দিন (৩৮) হাতিয়া-০৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর একান্ত সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি তিনি পুনরায় প্রকাশ্যে এসে পূর্বের কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত রাশেদ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) চলমান রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৮:০১ ৪৮ বার পঠিত | ● গ্রেপ্তার ● যুবলীগ নেতা ● হাতিয়া