ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » অনন্তের পথে পাড়ি জমিয়েছেন ওসমান হাদি

অনন্তের পথে পাড়ি জমিয়েছেন ওসমান হাদি


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


 ওসমান হাদি মারা গেছেন

দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ওসমান হাদির মৃত্যু নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেসে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, ‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত ১২ ডিসেম্বর চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে।গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেথানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:২৯:২১   ২৩১ বার পঠিত  |