ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ছাত্রলীগ ও আওয়ামীলীগের ২ নেতা আটক

দোহারে ছাত্রলীগ ও আওয়ামীলীগের ২ নেতা আটক


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


 দোহারে ছাত্রলীগ ও আওয়ামীলীগের ২ নেতা আটক
ঢাকা: প্রতিনিধি: দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মিকে আটক করেছে দোহার থানা পুলিশ। জানা যায়, শুক্রবার উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- রাইপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও জামালচর গ্রামের আব্দুল আজীজের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন(৫০), মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ও চরকুশাই গ্রামের আক্কাছ বেপারীর ছেলে ওমর ফারুক(২৫)।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু বক্কর সিদ্দিক জানান, গত ৯ জুলাই ২০২৫ ইং তারিখে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ (সংশোধনী/২০১৩) এর সন্দিগ্ধ আসামি। তিনি আরও বলেন- আটককৃতদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে তারা সংঘবদ্ধ হয়ে কোন গুপ্ত পরিকল্পনা জড়িত কিনা?

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪২   ১৩৯৪ বার পঠিত  |