ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি’র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি’র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


 ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি’র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ঠাকুরগাঁও: বিএনপি’র মনোনীত প্রার্থী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

এসময় জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীসহ পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৭জন এমপির মধ্যে তিনি একজন এবং রংপুর বিভাগে বিএনপি থেকে একমাত্র তিনিই ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত এমপি।

জাহিদুর রহমান ৪৬ বছরের রাজনৈতিক জীবনে বিএনপি ছাড়া অন্য কোন দল করেন নি। তিনি ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে তার বর্ণাঢ্য রাজনৈতিক বহু চড়াই উৎরাই পার করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে থেকে নির্বাচিত হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৬:২৫   ৪৮ বার পঠিত  |