![]()
ময়মনসিংহ: নব যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান সোমবার (২২ ডিসেম্বর) তারাকান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ বিতরণ করেন।
জানা গেছে, নব যোগদানকৃত ময়মনসিংহের জেলা প্রশাসক তারাকান্দা আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা অভিজিৎ লৌহ,উপজেলা প্রকৌশলী আসমা আখতার,উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগমসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও ইউপি সচিববৃন্দ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৪৮:০৪ ৭৮ বার পঠিত | ● তারাকান্দায ● প্রতিবন্ধী ● হুইল চেয়ার