ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


 আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মৃত.অহেদ হাওলাদারের ছেলে রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মতিউর রহমান হাওলাদার(৬০)কে নিজ এলাকা থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাইর অভিযোগে ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মামলা করেন, যার নং-৫। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মতিউর রহমান হাওলাদারকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:০৭   ১৩৫ বার পঠিত  |