ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে তিন দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণের সমাপনী

কাউখালীতে তিন দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণের সমাপনী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে তিন দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণের সমাপনী

পিরোজপুর: কাউখালীতে তিন দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিআরডিবি র হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় হাঁস মুরগি পালনের উপর তিনদিন মেয়াদি আয় বর্ধনমূলক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পিরোজপুরের উপ-পরিচালক নাজমুল আনোয়ারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়ার সঞ্চালনায় তিন দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার জিনারুল ইসলাম জানান, প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৬:৪৭   ৫৯ বার পঠিত  |