ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বরিশাল-১ আসন থেকে ১০ হাজার বিএনপির তারেক রহমানকে বরন করতে যোগদান

বরিশাল-১ আসন থেকে ১০ হাজার বিএনপির তারেক রহমানকে বরন করতে যোগদান


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫


বরিশাল-১ আসন থেকে ১০ হাজার বিএনপির তারেক রহমানকে বরন করতে যোগদান
বরিশাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে বরিশাল-১ আসন থেকে প্রায় ১০ হাজার বিএনপি’র নেতা-কর্মীরা ঢাকা উপস্থিত থাকবেন বলে উপজেলার বিএনপি শীর্ষ নেতারা জানিয়েছেন।

এ সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের আনন্দ ও উল্লাস দেখা গেছে। উপজেলা বিএনপি’র পক্ষে একাধিক বাসগাড়ী ঢাকার উদ্যেশে ছেড়ে গিয়েছে এবং ব্যক্তিগত ভাবে অনেক নেতা-কর্মীরা মটরসাইকেল যোগে রওয়ানা দিয়েছেন। এছাড়াও গৌরনদী, শিকারপুর ও বরিশাল থেকে লঞ্চ যোগে ঢাকার ৩০০ফিট সমাবেশস্থালে উপস্থিত হয়েছেন।

বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে মনোনয়ন পাওয়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনসহ তার ৫ হাজার বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগদান করেছেন বলে জানান আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না।

বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ বরিশাল-১ আসন থেকে প্রায় তিন হাজার নেতা-কর্মীরা সমাবেশে যোগদান করবেন বলে জানান উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান’র জানিয়েছেন তিনি প্রায় দুই হাজার বিএনপি’র নেতা-কর্মী নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত থাকবেন। বরিশাল-১ আসনে কেন্দ্রীয় বিএনপি’র তিন নেতার নেতৃত্বে প্রায় ১০ হাজার দলীয় নেতা-কর্মীরা সমাবেশে অংশ গ্রহন করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭বছর পর ২৫ ডিসেম্বর(বৃহস্পতিবার) বিমান যোগে সকালে বাংলাদেশে প্রত্যবর্তন করবেন। এ উপলক্ষে বরিশাল-১ আসনের বিএনপি’র দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ, উল্লাস ও উদ্দিপনা দেখা দিয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫২   ১৫২ বার পঠিত  |