![]()
বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
উপজেলার বাকাল ইউনিয়ন ফুল্লশ্রী গ্রামের মৃত.সোনামদ্দিন খলিফার ছেলে উপজেলা শ্রমিকলীগের সদস্য মো.আসাদুজ্জামান খলিফা(৫০)কে উপজেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করেন।
বুধবার সকালে গ্রেফতারকৃত শ্রমিকলীগ নেতা আসাদুজ্জামান খলিফাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাই’র মামলায় গ্রেফতার করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মো.আসাদুজ্জামান খলিফাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩৮:০৫ ১৪৮ বার পঠিত | ● আগৈলঝাড়া ● গ্রেফতার ● নেতা ● শ্রমিকলীগের