ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিক কেএম আজাদ রহমানের আজ ৫৫তম জন্মদিন

সাংবাদিক কেএম আজাদ রহমানের আজ ৫৫তম জন্মদিন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫


 সাংবাদিক কেএম আজাদ রহমানের আজ ৫৫তম জন্মদিন

বরিশাল: আজ ২৫ ডিসেম্বর দৈনিক সমকাল’র আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি ও আগৈলঝাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কেএম আজাদ রহমানের ৫৫তম শুভ জন্মদিন।
তিনি ১৯৯২ সালে একটি সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে সংবাদকর্মী হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক দক্ষিণাঞ্চল, আজকের পরিবর্তন, দৈনিক মতবাদ এবং জাতীয় দৈনিক বাংলার বাণী ও বিগত ২১ বছর যাবৎ দৈনিক সমকাল পত্রিকায় আগৈলঝাড়া প্রতিনিধি হিসেবে মর্যাদা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ঐতিহ্যবাহী আগৈলঝাড়া প্রেসক্লাবে ২০১৪ সালে ভোটে সাধারণ সম্পাদক ও ২০১৮ সালে সভাপতি নির্বাচিত হয়ে ছিলেন।
এছাড়াও তিনি আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমী (বিএইচপি)’র ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য।
এছাড়াও তিনি গৌরনদী-আগৈলঝাড়া খলিফা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও আগৈলঝাড়া প্রবাস বন্ধু ফোরাম’র সাংগঠনিক সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
সদা হাস্যোজ্জ্বল সদালাপী ও বিনয়ী সাংবাদিক কেএম আজাদ রহমান পেশার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে এখনও দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকতা মহান পেশার প্রতি অকুণ্ঠ ভালোবাসা, ন্যায় ও নীতির প্রতি অঘাধ বিশ্বাস রেখে দেশ এবং জনগণের সেবায় প্রায় দীর্ঘ তিনযুগ পার করেছেন।
তার এ দীর্ঘ পথ চলায় সৃষ্টি করেছেন অসংখ্য সংবাদকর্মী। এদের মধ্যে অনেকেই দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দায়িত্ব পালন করছেন।
১৯৭০ সালের এইদিনে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কেএম আজাদ রহমান। তার পিতার নাম আব্দুল মান্নান খলিফা।
সাংবাদিক কেএম আজাদ রহমান বলেন, দেশ ও জাতির সেবায় সততার সাথে পেশার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আগামী দিনগুলিতে সকল পেশাদার সংবাদকর্মী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।
আজ ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মদিন পালন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৯   ১৫৩ বার পঠিত  |