ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারী আটক

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারী আটক


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫


 মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারী আটক

নোয়াখালী: হাতিয়া থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সিমেন্ট বহনের সময় দুইজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নোয়াখালীর হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোটে সিমেন্ট বোঝাই করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক ৪ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভেওলা মানিক চর বহদ্দারহাট এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহউদ্দিন (৩৮) এবং কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়া এলাকার মোহাম্মদ সফির ছেলে নূর মোহাম্মদ (৫২)।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:০৬   ৯১ বার পঠিত  |