![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে চালককে ছুরিাঘাত করে ব্যটারী চালিত অটোরিকশা ছিনতাই কেরেছে দৃবৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায় এ অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুবৃত্তদের ছুড়িকাঘাতে আহত হন অটো চালক দ্বীন ইসলাম (১৮) ও রকিব মিয়া (১৬)। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত অটো চালক দ্বীন ইসলাম জানান, তার পিতা আবু হানিফা গত দুই বছর আগে মারা যাওয়া পর সংসারের হাল ধরতে জাঙ্গালিয়া বাজার থেকে অটো রিকসা ভাড়া নিয়ে চালাতো। আর সে আয় দিয়ে সংসার পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার রাত ১১টা দিকে জাঙ্গালিয়া বাজার থেকে যাত্রী নিয়ে আতাদী এলাকায় যায়।
সেখান থেকে ফেরার পথে গুরুবদী টেগুরিপাড়া নতুন সড়কের মোড়ে আসামাত্র মুখোশধারী ৬/৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে দ্বীন ইসলাম ও তার ভাই রকিবকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী।
ছুড়িকাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তারা। পরে ছিনতাইকারী অটো রিক্সা নিয়ে পালিয়ের যায়। ছুরিকাঘাতে অটো চালক দ্বীন ইসলামের কানের একাংশ কেটে যায়। পরে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, এ ব্যপারে থানায় কোন মামলা হয়নি। তবে এ ঘটনা পুলিশ ওই এলাকায় টহল কার্যক্রম জোরদার করছে। ছিনতাইকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযানর চালাচ্ছে। ইতিমধ্যে ১৩টি ডাকাতি ও দুইটি অস্ত্র মামলার আসামী ডাকাত সরদার আবু মুসাকে পুুলিশ লস্করদী এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:২০:১৪ ৪৪ বার পঠিত | ● আড়াইহাজার ● চালক ● ছুরিকাঘাত