ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫


ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়া: ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (আজ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা লালন শাহ সেতুর প্রবেশ মুখ গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন— মিরপুর উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিমা খাতুনের পুত্র সিয়াম (২০) এবং আব্দুল কুদ্দুসের পুত্র রশিদ (২৩)।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে হৃদয়বিদারক মাতম।ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে।

এনআর

বাংলাদেশ সময়: ২২:২৮:২৫   ১১৪ বার পঠিত  |