![]()
বরিশাল: আগৈলঝাড়া উপজেলায় ”মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের” উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে “আগৈলঝাড়া মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের” পরিচালক মুহাম্মাদ মুহসীন উদ্দিনের সভাপতিত্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ”মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. বোরহান উদ্দিন ও শাওন হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ কাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ হোসেন, সদস্য বায়েজিদ সিকদার ও হৃদয় সিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এন/আর
বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩৪ ১৭৩ বার পঠিত | ● আগৈলঝাড়া ● বিতরণ ● শীতবস্ত্র