ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী-৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

পটুয়াখালী-৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬


পটুয়াখালী-৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

পটুয়াখালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টির শহীদুল ইসলাম ফাহিম, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শাহ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর পূরণ না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এতে করে পটুয়াখালী-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৩৮   ৬০ বার পঠিত  |