ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর সমাপনী

কাউখালীতে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর সমাপনী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬


কাউখালীতে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর সমাপনী

পিরোজপুর: কাউখালীতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা এগারোটায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে, প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ রাজিব ভাবুক। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:০৩   ৪৮ বার পঠিত  |