ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর হলিচাইল্ডের বার্ষিক পুরস্কার বিতরণী

নবীনগর হলিচাইল্ডের বার্ষিক পুরস্কার বিতরণী


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬


নবীনগর হলিচাইল্ডের বার্ষিক পুরস্কার বিতরণী

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ শুক্রবার (০৯/০১) মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিনত হয়।

এতে সভাপতিত্ব করেন, শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আতিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনুস খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহিত্যিক কামরুল হুদা। উদ্ভোধক ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র ও ভাস্কর্য শিল্পী মোস্তফা কামাল হায়দার মাশরেকী।

বিশেষ অতিথি ছিলেন, নবীনগর সরকারি কলেজে র সহযোগী অধ্যাপক সৈয়দ হোসেন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ,সহকারী অধ্যাপক শুক্লা রানী দেব, সরঃপ্রাঃ বিঃ প্রধান শিক্ষক আবদুল মোতালিব,হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সারমিন সুলতানা।

বক্তব্য রাখেন, শিক্ষক হালিমা বেগম,শাহ আলমসহ প্রতিষ্ঠানের স্হানীয় অভিভাবকগন। বক্তারা,বিদ্যালয়ের শিক্ষার মান,পরিক্ষার ফলাফল,বিদ্যালয়ের পরিবেশ ও বিদ্যালয় পরিচালনায় অতন্ত্য সন্তোষজনক উল্লেখ করে শিক্ষার্থীদের প্রতি নজর ও পাঠদানে আরো মনোযোগী হওয়ার আহবান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:০০   ১৫৬ বার পঠিত  |