![]()
ভোলা: চরফ্যাসন ঐতিহ্যবাহী প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তকারী জে এইচ রাজু নামের এক নামধারী কথিত সাংবাদিকের বিরুদ্ধে চরফ্যাসন থানায় জিডি করা হয়েছে। গত৭ জানুয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলাদার বাদী হয়ে তার বিরুদ্ধে চরফ্যাসন থানায় জিডি করেন। শনিবার চরফ্যাসন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মানহানী মামলার প্রস্তুতি রয়েছে বলে প্রেসক্লাবের একাধিক সুত্র থেকে জানাগেছে।
জানাযায়,কথিত ওই যুবক রাজু নিজকে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারন মানুষ ও বিভিন্ন অফিসে গিয়ে কর্মচারী ও কর্মকর্তাদের হয়রানী করেন। এনিয়ে বাধা হয়ে দাড়ায় চরফ্যাসন প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকরা। সাংবাদিক পরিচয়ে দিয়ে চাঁদাবাজীতে বিপত্তি ঘটায় কথিত সাংবাদিক পরিচয়দানকারী ওই যুবক রাজু প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ কর্যানির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করে একটি লাইভ ভিডিও প্রকাশ করেন। বিষয়টি প্রেসক্লাবের সভাপতি সম্পাদকের নজরে এলে চরফ্যাসন থানায় সাইবার ক্রাইম আইনে তার বিরুদ্ধে জিডিটি করা হয়।
চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহামুদ নিয়াজ জানান, ওই যুবক রাজু একজন প্রতারক। নিজকে চরফ্যাসন সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িত আছে। সম্প্রতি তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে একটি জিডি করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মানহানী মামলার প্রস্তুতি চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৮:১৬ ৪৩ বার পঠিত | ● চরফ্যাসন ● জিডি ● প্রেসক্লাব