![]()
ভোলা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,আমরা যখন ইসলামের পক্ষে এক বাক্স নীতি ঘোষনা করেছি তখন বাংলাদেশের মানুষ স্বর্তস্ফুত সাড়া দিয়েছিল কিন্তু দুঃখের সাথে বলতে হয় যখন এই অবস্থা দেখেছিল তখন ইসলামের পরিবর্তে ওরা ক্ষমতা স্বার্থান্বেষী মহল আজকে নতুন ভাবে আবার আমেরিকার সাথে গোপনে বৈঠক করে। ভারতের সাথে গোপনে বৈঠক করে। আমরা আমেরিকা ভারতের ইনশাফ দেখতে চাইনা আমরা মদিনার ও ইসলামের ইনসাফ দেখতে চাই। এজন্য আগামী ১২তারিখে ইসলামের পক্ষের হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। হাতপাখা প্রতীক বিজয়ী হলে আপনাদের প্রতিটি মানুষের মুখে হাঁসি ফুটবে।
রবিবার বিকেলে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে চরফ্যাসন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ৫৪ বছর চলছে স্বাধীনতার বয়স। যে আশা আকাঙ্খা নিয়ে এদেশের মানুষ জীবন দিয়েছিলো, পঙ্গু হয়েছিলো , অনেক মা তার সন্তান হারিয়েছে। উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা । যাদের মাধ্যমে ৫৪বছর দেশ চলেছে এদের মাধ্যমে আমরা এই তিনটির একটিও পাইনি। তারা সুন্দর বাংলাদেশটাকে দূর্ণীতিতে ফাস্ট বানিয়ে আমাদের দেশ এবং দেশের মানুষকে কলংকিত করেছেন। তারা এদেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করলো। এদেশে বসে অন্য দেশের পরামর্শে দেশ পরিচালনা করেছে। এজন্য তাদেরকে আর বাংলাদেশের মানুষ চায়না।
ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামি আলোচক হাবিবুর রহমান মেজবাহ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ প্রচার সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫৯ ৭৭ বার পঠিত | ● চরফ্যাসন ● চরমোনাই পীর